লাল কাঁকড়ার বাড়ি
লাল কাঁকড়ার বাড়ি

লাল কাঁকড়ার বাড়ি

বিষয়:
শিশুদের গল্প
ISBN:
9789849338055
সংস্করণ:
২০২৫
পৃষ্ঠা:
৪০
মূল্য (MRP):

২০০ টাকা

pbs

বইটির বিবরণ

সমুদ্র সৈকতজুড়ে লাল কাঁকড়া। ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় আট পায়ে পিলপিল করে হেঁটে বেড়ায়। মানুষ দেখলে ভয়ে বালির গর্তে দ্রুত লুকিয়ে পড়ে। কেন মানুষ দেখে ভয় পায় ওরা? কেন মানুষরা ওদের ধরে নিয়ে খেয়ে ফেলে? কেন মানুষ ও প্রকৃতি বন্ধু হয় না?
এসব ভাবনা নিয়েই আহমেদ মুশফিকা নাজনীনের শিশুতোষ গল্প লাল কাঁকড়ার বাড়ি। গল্পে ছোট্ট লাল কাঁকড়া সান্দ্রা ধরা পড়ে মানুষের হাতে। পরে নানা বুদ্ধি বের করে সে আবার ফিরে আসে সৈকতে। মানুষও বুঝতে পারে এভাবে কাঁকড়া ধরা ঠিক নয়। শিশুমনে প্রকৃতির প্রতি মায়া জন্মাতেই এই গল্প।
একটা লাল কাঁকড়া, একটা শামুক, ঝিনুক কিংবা একটা পাখির জন্য শিশুরা যেন এক পৃথিবী ভালোবাসা নিয়ে পাশে দাঁড়ায় তাই এই লাল কাঁকড়ার বাড়ি। এ বই পড়ে একটা শিশুও যদি বলে, 'লাল কাঁকড়া ধরো না, 'লাল কাঁকড়া খেয়ো না', তবেই লেখকের আনন্দ।

লেখকের পরিচিতি

আহমেদ মুশফিকা নাজনীন
আহমেদ মুশফিকা নাজনীন

বকুল ফুলগাছের গোড়ায় কালো পিঁপড়ার বাড়ি। একটু দূরেই শশীকান্তের রাজবাড়ির পুকুরে কলমিডগায় বসে পাখা নাচায় হলদে ফড়িং। শামুকগুলো আয়েশি ভঙ্গিতে হাঁটে। ছোটোবেলায় এসব দেখে মুগ্ধ হতো লেখকের শিশুমন।
বাবা অধ্যাপক মমতাজ উদদিন আহমেদের সরকারি চাকরির সুবাদে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী শহরে বেড়ে ওঠা। সাংস্কৃতিক পরিমণ্ডলে বড়ো হওয়ায় লেখক ছোটোবেলা থেকেই যুক্ত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে। শিশুতীর্থ, হিন্দোল, বিশ্বসাহিত্য কেন্দ্র, স্বনন ও রাজশাহী আবৃত্তি পরিষদের সদস্য ছিলেন। ছিলেন বাংলাদেশ বেতার রংপুর ও রাজশাহীতেও।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ২০০৪ সাল থেকে আছেন সাংবাদিকতা পেশায়। বাংলাদেশ টেলিভিশনে রিপোর্টার হিসেবে কাজ শুরু করে এখন একুশে টেলিভিশনে কর্মরত। পেশাগত জীবনে পুরস্কৃত হয়েছেন ইউএনএফপিএ, ইউনেস্কো ও ব্রাক থেকে। এ পর্যন্ত তাঁর মাছেদের অভিযান, ভুতো তুতো, প্রজাপ্রতি ও তিতলী, ছোট্ট পিঁপড়ে ও এক টুকরো কেক নামে ৪টি শিশুতোষ বই প্রকাশিত হয়েছে।

You May Also Like

পরিবন্ধু

পরিবন্ধু

১৪০ টাকা
দাদুর জাদু

দাদুর জাদু

২৪০ টাকা