বইটির বিবরণ
সেদিন ছিল শুক্রবার। স্কুল নেই। ওরা চুপিচুপি বাড়ি থেকে বের হয়। তারপর যায় ভূতুড়ে স্টেশনে। সেখানে একটি বেঞ্চ আছে। অনেক পুরানো। বেঞ্চে ধুলো জমেছে। ওরা অবাক!
ধুলোজমা বেঞ্চে কিছু পড়ে আছে! হালকা আলোতে চকচক করছে!
মুনা বলল, 'এটা তো ট্রেনের টিকিট!'
তামিম বলে, 'হ্যাঁ, তাই তো দেখছি। এখানে টিকিট এলো কীভাবে?'
'মনে হয়, কোনো ভূতের কাণ্ড হবে', বলে এগিয়ে যায় মুনা।
তখন তামিম ওর হাত টেনে ধরে। আস্তে আস্তে বলল, 'ওদিকে যেয়ো না। বিপদ হতে পারে।'
মুনা শুনল না ওর কথা। সে বেঞ্চের কাছে গেল। টিকিট তুলে নিল হাতে। মুনা অবাক!
লেখকের পরিচিতি

রবিউল কমলের জন্ম বান্দরবানের আজিজনগরে। শৈশব কেটেছে সেখানে। পরে পরিবার চলে যায় দক্ষিণের জেলা সাতক্ষীরাতে। সেখানে সুন্দরবন ও ভারত সীমান্তের সবুজ-শ্যামল গ্রামে কেটেছে দুরন্ত কৈশোর।
লেখাপড়া ব্যবসায় প্রশাসনে। খুলনার আযমখান কমার্স কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক। পেশা সাংবাদিকতা, কাজ করছেন দ্য ডেইলি স্টারে। ছোটোদের জন্য লিখতে ভালোবাসেন। পছন্দ করেন ঘুরতে। মাদকবিরোধী কর্মী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পেয়েছেন জাতীয় পদক। জন্মদিন ২৮ অক্টোবর। প্রকাশিত বইয়ের সংখ্যা আট।