কাঠফড়িঙের ঋতুদিন
কাঠফড়িঙের ঋতুদিন

কাঠফড়িঙের ঋতুদিন

বিষয়:
বাংলা কবিতা
ISBN:
9789842952104
সংস্করণ:
২০২৬
পৃষ্ঠা:
১৩২
মূল্য (MRP):

৪০০ টাকা

pbs

বইটির বিবরণ

ঢেউ ঊর্ধ্বমুখী। শুকনো। বাকলে ফাটল, কালো পিঁপড়ের পথ।
বৃক্ষরূপ ঋতুর সম্প্রীতি, সবুজ স্থাপত্যরীতি কাটছে করাত।
কাঠফড়িং জন্মান্ধ নয়।
ডানায় বিক্ষত সামাজিক ছায়া। দেখছে ভাঙন আর নির্মাণের প্রতিযোগ।
নক্ষত্রের রৌদ্র নয় তোমাদের জন্যে।
বনভূমির বাইরে, শিকড়ে, শীতলতা আর উষ্ণতায় উপসংহারহীন আয়োজনে, অস্ত্রায়ণে
মানুষ মূলত:
অমৈত্রী কথক,
সময়খচিত শাখা,
স্যাঁতসেঁতে নিস্তব্ধতায় নগ্ন প্রকাশনা।
কোথাও উড়ে গেছে কালো কপাল বনমালী পাখি।

লেখকের পরিচিতি

জাহিদ হায়দার
জাহিদ হায়দার

জাহিদ হায়দার জন্ম : ২১ এপ্রিল, ১৯৫৬ গ্রাম : দোহারপাড়া, জেলা : পাবনা। ছাত্রজীবনে লেখালেখি শুরু। বিশেষ ভালােলাগা : চলমান ও স্থির মানুষের মুখ দেখা। কবিতা : স্বাগত কালের পর্যটক খােলা দরােজার দিন অগ্নিগণ সখা আমার বলাে দূত, অভিসার তিথি বন্দনা করি অপেক্ষার রূপকথা একেছিল ক’জন। স্বপ্রপাড়ানি গল্প : জীবিকাজট আট মাত্রা ভ্রমণ : যখন ক্যামডিয়ায়