ক্লাসিক কমিকস ৯: দ্য কাউন্ট অব মন্টি  ক্রিস্টো
ক্লাসিক কমিকস ৯: দ্য কাউন্ট অব মন্টি  ক্রিস্টো

ক্লাসিক কমিকস ৯: দ্য কাউন্ট অব মন্টি ক্রিস্টো

বিষয়:
অনুবাদ,কমিক্‌স এন্ড গ্রাফিক নোভেলস
ISBN:
9789842952159
সংস্করণ:
২০২৬
পৃষ্ঠা:
৬৪
মূল্য (MRP):

৩০০ টাকা

pbs

বইটির বিবরণ

প্রতিশ্রুতিশীল তরুণ নাবিক এডমন্ড দান্তে মিথ্যা অভিযোগে কারাবন্দি হলো নিজের বিয়ের দিন। চৌদ্দ বছর দুর্ভেদ্য কারাগারে বন্দিজীবন কাটানোর পর একদিন পালাল সে। প্রতিশোধের স্পৃহা তার বুকে। অমূল্য এক গুপ্তধন হস্তগত হলো তার। কোথায় উধাও হয়ে গেল এডমন্ড দান্তে, দৃশ্যপটে আর্বিভাব ঘটল কাউন্ট অব মন্টি ক্রিস্টো নামে এক রহস্যময় মানুষের। তার সাজানো জীবনকে ধ্বংস করার জন্য যারা দায়ী সেই দ্যাংলার্স, ফার্নান্দ আর ভিলফোর্টের বিরুদ্ধে শুরু হলো অবিশ্বাস্য এক অভিযান। বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের এক অমর কাহিনি।

লেখকের পরিচিতি

আলেকজান্ডার দ্যুমা
আলেকজান্ডার দ্যুমা

আলেকজান্ডার দ্যুমা, আলেকজান্ডার দ্যুমা পেরে নামেও পরিচিত, (জন্ম: জুলাই ২৪, ১৮০২, ভিলারস-কোটারেটস , ফ্রান্স মৃত্যু: 5 ডিসেম্বর, ১৮৭০, সেইন-মেরিটাইম, ফ্রান্স ) একজন ফরাসি লেখক ছিলেন। তার কাজ অনেক ভাষায় অনূদিত হয়েছে এবং তিনি সবচেয়ে বেশি পঠিত ফরাসি লেখকদের একজন।

অনুবাদকের পরিচিতি

মোস্তাক শরীফ
মোস্তাক শরীফ

মোস্তাক শরীফ জন্ম ১৯৭৪ সালে, ফেনী শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। বর্তমানে একই বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। পাঠ্যপুস্তক রচনার মাধ্যমে লেখালেখির শুরু; বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জ্ঞানচর্চার ইতিহাস এবং তথ্যপ্রযুক্তি নিয়ে দুটো বই লিখেছেন। প্রথম উপন্যাস সেদিন অনন্ত মধ্যরাতে অ্যাডর্ন-এর নবীন ঔপন্যাসিকদের প্রথম উপন্যাস প্রকাশের আহ্বানে সাড়া দিয়ে রচিত। এরপর আরও দুটো উপন্যাস এবং একটি অনুবাদগ্রন্থ রচনা করেছেন। তথ্যপ্রযুক্তি সাংবাদিকতায় জড়িত এক দশকেরও বেশি সময়। পিএইচডি করেছেন পল্লী উন্নয়নে তথ্যসেবার ভূমিকা নিয়ে। স্ত্রী পলি, পুত্র আরাফ ও কন্যা মাইসারাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাস।