নো আদার চয়েস
নো আদার চয়েস

নো আদার চয়েস

বিষয়:
ছোট গল্প
ISBN:
9789842952210
সংস্করণ:
২০২৬
পৃষ্ঠা:
১৩৬
মূল্য (MRP):

৪০০ টাকা

pbs

বইটির বিবরণ

বিশ্বজিৎ চৌধুরী জানেন গল্পটা কীভাবে বলতে হয়, কখন কীভাবে মোড় ঘুরিয়ে দিতে হয় আর পাঠককে কোন ভাবের ঘোরে ফেলে কোন চরিত্রকে দিয়ে কোন কাজটা কখন করিয়ে নিতে হয়। চরিত্রের ভাব ও ভাষাভঙ্গি, চালচলন সবকিছুতে গল্প চারিয়ে দেওয়ার কৌশলটা তাঁর করায়ত্ত। সত্যিকারের সাপ হয়ে ছোবল দিতে সক্ষম এই গল্প। আবার সর্পভ্রমে রজ্জুতে প্রাণসংশয়ও ঘটাতে পারে। তাঁর গল্পের চরিত্রগুলো আমাদের খুব চেনাজানাও মনে হবে। তবে গল্পের বাঁকে বাঁকে নতুন করে পরিচয় ঘটবে তাদের সঙ্গে। এই যেমন মধুবন্তী বা শ্রাবন্তীকে আমাদের খুবই চেনা মনে হয়। কিন্তু তার তির্যক ব্যঙ্গোক্তি আর হাসি যেন নারীর আয়না তুলে ধরে পুরুষের সামনে।
প্রেম, যৌনতা আর সাংসারিক অভ্যাসে জীর্ণ সম্পর্কের ভেতরেও এভাবে অনেক গল্প আবিষ্কার করেন বিশ্বজিৎ। পড়তে পড়তে একটা বিস্ময়বোধের জাগরণ ঘটে পাঠকের মধ্যে।

লেখকের পরিচিতি

বিশ্বজিৎ চৌধুরী
বিশ্বজিৎ চৌধুরী

বিশ্বজিৎ চৌধুরী জন্ম ১ আগস্ট ১৯৬০, চট্টগ্রামে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। পেশা সাংবাদিকতা। কর্মক্ষেত্র চট্টগ্রাম। শিশুসাহিত্য দিয়ে লেখালেখির শুরু। উপন্যাস, ছোটগল্প, কবিতাসহ সৃজনশীল সাহিত্যে তাঁর অবাধ বিচরণ। তাঁর লেখা বেশ কয়েকটি নাটক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে। এ পর্যন্ত এক ডজনের বেশি বই বেরিয়েছে। লিন্ডা জনসনের রাজহাঁস (কিশোর গল্পগ্রন্থ), সম্ভ্রমহানির আগে ও পরে (গল্পগ্রন্থ), মাঠের ওপারে যাবে, লীলা? (কাব্যগ্রন্থ) সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। প্রথমা থেকে প্রকাশিত হয়েছে তাঁর উপন্যাস  নার্গিস ও বাসন্তী, তোমার পুরুষ কোথায়?