মায়া এবং মজার ঘাসফড়িং
মায়া এবং মজার ঘাসফড়িং

মায়া এবং মজার ঘাসফড়িং

বিষয়:
শিশুদের গল্প
ISBN:
9789849577805
সংস্করণ:
২০২৬
পৃষ্ঠা:
২৪
মূল্য (MRP):

১৬০ টাকা

pbs

বইটির বিবরণ

মায়া এবং মজার ঘাসফড়িং মানুষ ও প্রকৃতির গভীর সম্পর্কের এক মনোমুগ্ধকর গল্প। নয় বছরের কল্পনাপ্রবণ মেয়ে মায়া একদিন বাগানে খেলতে গিয়ে বিপদে পড়া এক ঘাসফড়িংকে উদ্ধার করে। আশ্চর্যের বিষয়, সেই ঘাসফড়িং কথা বলতে পারে! কিছুক্ষণের মধ্যেই সে মায়াকে নিয়ে যায় এক বিস্ময়কর জগতে, যেখানে মানুষ নেই, কেবল প্রাণীরা আছে, সবাই কথা বলতে পারে। আর সবাই সব প্রাণীর বিপদে-আপদে সহযোগিতা করে। যেখানে চড়ুইপাখি ক্ষুধার্ত হাঁসের ছানাকে তার ঠোঁট দিয়ে খাওয়ায়, পথহারানো হাঁসের বাচ্চাকে তার বাসায় পৌঁছে দেয়। এই অনন্য অভিজ্ঞতায় মায়ার মধ্যে জেগে ওঠে প্রকৃতির প্রতি নতুন উপলব্ধি, প্রাণের প্রতি গভীর মমতা। শেষ পর্যন্ত নিজের জগতে ফিরে এসে সে বুঝতে পারে আনন্দে বাঁচতে হলে মানুষকে প্রকৃতি ও প্রাণের বন্ধু হতে হবে।
এই গল্পে শিশুর কল্পনা, মমতা ও পরিবেশ-সচেতনতার এক সুমধুর মিশ্রণ পাঠককে ভাবাবে ও মুগ্ধ করবে।

লেখকের পরিচিতি

কামরুল হাসান শায়ক
কামরুল হাসান শায়ক

কামরুল হাসান শায়ক জন্ম ৬ সেপ্টেম্বর ১৯৬৫ সালে, সৈয়দপুর, নীলফামারী। পিতা সিরাজুল হক ভূঁইয়া এবং মাতা সালমা বেগম। পিতৃনিবাস চাঁদপুর সদর, চাঁদপুর। শিক্ষা ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর। বাংলাদেশের প্রকাশনা জগতে বিশেষজ্ঞ প্রকাশক হিসেবে সুপরিচিত। বাংলাদেশের প্রকাশনা-শিল্পকে সমষ্টিগতভাবে বিশ্বমানে উন্নীত করে আন্তর্জাতিক প্রকাশনাপ্রবাহে সংযুক্ত করার লক্ষ্যে তিনি প্রায় তিন দশক ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে বই বিপণনে প্রযুক্তিনির্ভর আধুনিক পদ্ধতি এবং জাতীয় ও আন্তর্জাতিক বইমেলা আয়োজন ও অংশগ্রহণের ব্যবস্থাপনার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব তিনি। জাতীয় পর্যায়ের সকল বইমেলা, ফ্রাঙ্কফুর্ট বইমেলা, লন্ডন বইমেলা, কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলাসহ অসংখ্য আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের সরব উপস্থিতি নিশ্চিত করতে কামরুল হাসান শায়কের ভূমিকা প্রশংসনীয়। ইন্টারন্যাশনাল পাবলিশার্স এসোসিয়েশন (আইপিএ)-এ বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির পূর্ণ সদস্যপদ অর্জন এবং এশিয়া প্যাসিফিক পাবলিশার্স এসোসিয়েশন (এপিপিএ)-এ বাংলাদেশের নেতৃত্ব প্রতিষ্ঠায় তিনি অসামান্য ভূমিকা পালন করেন। তিনি বর্তমানে এশিয়া প্যাসিফিক পাবলিশার্স এসোসিয়েশন-এর কো-পাবলিশিং, ট্রান্সলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সাবেক নির্বাহী পরিচালক এবং পাঞ্জেরী পাবলিকেশন্স লি.-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন। তাঁর প্রকাশিত কবিতার বই ‘এলোমেলো দুঃখগুলো’ (১৯৯৮), শিশুতোষ বই ‘জেমি ও জাদুর শিমগাছ’ (২০০৩) প্রকাশনা বিষয়ক বই ‘মুদ্রণশৈলী নান্দনিক প্রকাশনার নির্দেশিকা’ (২০১৮)। পাণ্ডুলিপি প্রস্তুতকরণ, সম্পাদনা ও প্রফরিডিং’ লেখকের প্রকাশনা বিষয়ক সিরিজের দ্বিতীয় বই।

You May Also Like

পরিবন্ধু

পরিবন্ধু

১৪০ টাকা
দাদুর জাদু

দাদুর জাদু

২৪০ টাকা