বইটির বিবরণ
পাঁচশো বছর পর পুনরায় ফিরে এসেছে সেই অভিশপ্ত তিথি। মহাজাগতিক প্রান্তরে জেগে উঠেছে আদিম মহাকাল দশা। গ্রহ-নক্ষত্ররা কক্ষপথচ্যুত হয়ে বাজিয়ে চলেছে মহাযুদ্ধের সংকেত। শ্রেষ্ঠত্বের আদিম নেশায় মত্ত অতিপ্রাকৃত শক্তিরা যখন ধ্বংসযজ্ঞে পাগলপ্রায় তখন শয়তানের আক্রমণে অ্যাঞ্জেলরাও মধ্যস্থতার পথ হারিয়ে লিপ্ত হয়ে পড়েছে মহাসংঘর্ষে! তবে কি এই মহাযুদ্ধ রূপ নিতে চলেছে মহাপ্রলয়ে? কে রুখবে এই মহাবিনাশ? সৃষ্টিকে বাঁচাতে তবে কি স্বয়ং ঈশ্বরকেই নামতে হবে রণক্ষেত্রে? নাকি সমস্ত শক্তির দন্ত চূর্ণ করে এক চিরন্তন সংহারের ঘোষণা নিয়ে বিশ্বব্রহ্মাণ্ডের বুকে উদয় হবে দ্য কোল্ড সান? একদিকে আজন্মলালিত প্রেম, অন্যদিকে নিয়তির অলঙ্ঘনীয় কর্তব্য- এই দুই মেরুর মাঝে দাঁড়ানো নিভৃতার সামনে যখন তার অস্তিত্বের প্রকৃত সত্য উন্মোচিত হবে তখন কী সিদ্ধান্ত নেবে সে? নির্ভান কি মেনে নেবে, প্রেম মানেই ত্যাগ? ভালোবাসা আর ক্ষমতার দ্বৈত দ্বন্দ্বে দীর্ণ শামীরের পরিণতি কী হবে? অনুশোচনা নাকি চরম ধ্বংস? যে সূর্য জীবনের আলো ছড়ায় সেই সূর্যই যদি শীতল হয়ে ঢেকে দেয় সব জ্যোতি, আশ্রয় না দিয়ে দাবি করে ত্যাগ, তবে কি ভালোবাসা থামাতে পারবে সৃষ্টির এমন চূড়ান্ত ধ্বংস? নাকি নিজেকেই বিলীন করবে ইতিহাসের অতলে? নিমগ্ন দুপুরের জনপ্রিয় ইউনিভার্স দ্য ব্ল্যাক মুন ট্রিলজির তৃতীয় ও শেষ খণ্ড দ্য কোল্ড সান-এর বরফশীতল অন্ধকারে আপনাদের স্বাগত, যেখানে শেষ মানেই সমাপ্তি নয়, শেষ মানেই অমরত্বের প্রারম্ভ!
লেখকের পরিচিতি

নিমগ্ন দুপুর বাংলা কথাসাহিত্যের এক দুঃসাহসী ও স্বতন্ত্র কণ্ঠস্বর। বাংলা সাহিত্যে মৌলিক ডার্ক ইয়াং অ্যাডাল্ট ফ্যান্টাসি জনরার প্রবর্তক হিসেবে তিনি নির্মাণ করেছেন এক অনন্য সাহিত্যিক জগৎ। তার সৃষ্টি 'দ্য ব্ল্যাক মুন' ট্রিলজি কেবল একটি সিরিজ নয় বরং এটি বাংলা সাহিত্যে এক সম্পূর্ণ নতুন ও বৈচিত্র্যময় মহাজাগতিক 'ইউনিভার্স'-এর জন্ম দিয়েছে।
ট্রিলজির অন্তর্গত গ্রন্থসমূহ:
১.দ্য ব্ল্যাক মুন (১ম খন্ড)
২.দ্য ডার্ক লাইট (২য় খন্ড)
৩.দ্য কোল্ড সান (তৃতীয় ও চূড়ান্ত খন্ড)
পেশায় একজন আইনজীবী হলেও নিমগ্ন দুপুরের প্রকৃত বিচরণ রহস্য, অতিপ্রাকৃত শক্তি ও মানবমনের অন্ধকার গোলকধাঁধায়। রাষ্ট্রবিজ্ঞান ও আইনে উচ্চশিক্ষা গ্রহণ করা এই লেখক চাঁদপুর ও ঢাকার নাগরিক আবহে বেড়ে উঠেছেন এবং বর্তমানে মিরপুরে বসবাস করছেন। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে আরবান ফ্যান্টাসি, হোয়াইট ম্যাজিক-লাইফ অব ডেথ। কাব্যগ্রন্থ:
স্বল্প দৈর্ঘ্য গল্প, যে রোদে নিকোটিন পোড়ে, মৃত্যুর মিছিল থেকে বলছি এবং নিষিদ্ধ সময়ের কবিতা।