• বিশ্লেষণধর্মী পাঠ সহায়ক বিষয়বস্তু
প্রতি অধ্যায়ের শুরুতে দেওয়া হয়েছে শিখনফলের ভিত্তিতে বোর্ড প্রশ্নের সংখ্যাভিত্তিক বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর সারসংক্ষেপ ও পর্যালোচনা, কঠিন অংশের সহজ ব্যাখ্যা, প্রোগ্রামিং সম্পর্কিত ডায়াগ্রাম, ছক, চিত্র,ফ্লোচার্ট, ইনফোগ্রাফ ইত্যাদি। টপিকের শেষে দেওয়া হয়েছে কুইজ, যার উত্তর প্রসাসের মাধ্যমে তুমি পাঠ্য বিষয়বস্তুর ওপর নিজের ধারণা যাচাই করতে পারবে।
• শতভাগ কমন উপযোগী বস্তুনির্বাচনি প্রশ্নোত্তর
ধারাবিক অনুশীলনের পাশাপাশি পরীক্ষায় শতভাগ কমন নিশ্চিত করার লক্ষ্যে পাঠ্যবইয়ের অনুশীলনীসহ বিভিন্ন পরীক্ষার এবং সম্ভাব্য সব ধরনের বস্তুনির্ণাচনি প্রশ্নোত্তর সুসংগঠিতভাবে দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে 'প্রশ্ন ও উত্তর সম্পর্কিত আরও তথ্য। 'ব্যাখ্যা', ‘জেনে রাখো', 'মনে রাখো' শিরোনামে সহায়ক তথ্য এবং প্রতিটি টপিকের ওপর Top 10 Tips।
✥ টেক্সটবইয়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
✥ সকল বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্ন ও উত্তর
✥ মাস্টার ট্রেইনার প্রণীত প্রশ্ন ও উত্তর
✥ সমন্বিত অধ্যায়ের প্রশ্ন ও উত্তর
• বোর্ডবইয়ের সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নোত্তর
এনসিটিবির নতুন পাঠ্যবইয়ের টপিকভিত্তিক সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন দেওয়া যয়েছে এ অংশে। সঠিক কলেবর বজায় রেখে টু-দ্য-পয়েন্ট উত্তর দেওয়া হয়েছে প্রতিটি প্রশ্নের।
✥ টেক্সটবইয়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
✥ মাস্টার ট্রেইনার প্রণীত সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নোত্তর
• অ্যাসেসমেন্ট উপযোগী মডেল টেস্ট
অধ্যায়ের অনুশীলন শেষে নিজে নিজে পরীক্ষা দিয়ে দক্ষতা যাচাইয়ের জন্য দেওয়া হয়েছে অ্যাসেসমেন্ট অংশ। এখানে রয়েছে অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট। ঘরে বসে QR কোড স্ক্যান করে মোবাইলে পরীক্ষা দিয়ে প্রাপ্ত নম্বর অনুযায়ী অ্যাসেসমেন্ট ছক পূরণ করে নিজের অবস্থান যাচাই করতে পারবে তুমি।
• ব্যবহারিক অংশ
ব্যবহারিক ক্লাসের প্রস্তুতি থেকে শুরু করে প্রতিটি ধাপে করণীয় কাজের সঠিক দিকনির্দেশনা এ অংশে দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে মৌখিক অভীক্ষার উপযোগী সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
• বোর্ড প্রশ্ন বিশ্লেষণের আলোকে সাজেশন
এখানে বিগত বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে পাঠ্যবইয়ের অধ্যায়গুলোর গুরুত্ব ছক ও গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে। একটি অধ্যায় থেকে এ পর্যন্ত কত সংখ্যক বহুনির্বাচনি প্রশ্ন এসেছে তাও জানা যাবে এ অংশ থেকে। এছাড়াও রয়েছে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নের সাজেশন।
• সমৃদ্ধ পরিশিষ্ট অংশ
সার্বিক প্রস্তুতির সহায়ক হিসেবে এবং শিক্ষার্থীদের ব্যবহারোপযোগিতা বিবেচনা করে সাজানো হয়েছে পরিশিষ্ট অংশ। এছাড়াও বইয়ের শুরুতে রয়েছে Index ও Glossary।
★ শ্রেণির কাজঃ পাঠ্যবইয়ের প্রতিটি শ্রেণির কাজের পূর্ণাঙ্গ সমাধান অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে। এ কাজগুলোর অনুশীলন প্রায়োগিক জ্ঞান ও চিন্তনদক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
★ পূর্ণাঙ্গ মডেল টেস্ট ও উত্তর: সমস্ত প্রস্তুতি শেষে নিজে নিজে পরীক্ষা দেওয়ার জন্য বোর্ড এবং মাস্টার ট্রেইনার প্রণীত প্রশ্নের সমন্বয়ে পূর্ণাঙ্গ মডেল টেস্ট ও তার উত্তর দেওয়া হয়েছে। অধিক অনুশীলনের জন্য আরও রয়েছে QR Code-এর মাধ্যমে মডেল টেস্ট।
★ বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর: চূড়ান্ত পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পেতে বইয়ের শেষে দেওয়া হয়েছে বিগত সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর।