• টিউটরসহ অভিনব বই
'প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: শেষ মুহূর্তের প্রস্তুতি' বইটি তুমি কীভাবে অনুসরণ করবে সে সম্পর্কে সার্বক্ষণিক নির্দেশক হিসেবে রয়েছে টিউটর। এ বইয়ের প্রতিটি অনুশীলনের বিষয়বস্তু ধরে ধরে করণীয় সম্পর্কে সহজ নির্দেশনা দেওয়া হয়েছে Tutor নামক আইকনটির মাধ্যমে।
• ৪০০ নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলা, ইংরেজি ও প্রাথমিক গণিতে ১০০ নম্বর করে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। প্রাথমিক বিজ্ঞান (৫০) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৫০)- এই দুই বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার প্রশ্নকাঠামো ও মানবণ্টন অনুযায়ী সাজানো হয়েছে প্রতিটি বিষয়ের বিষয়বস্তু।
• প্রশ্নের ধরনভিত্তিক এক্সক্লুসিভ সাজেশন
অনুশীলনের জন্য NAPE প্রদত্ত কাঠামো অনুসরণ করে ধরনভিত্তিক মানসম্পন্ন প্রশ্ন এবং মানবণ্টন অনুযায়ী টু-দ্য-পয়েন্ট উত্তর রয়েছে বইটিতে। এছাড়া সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের নম্বর উল্লেখ করে সুপার সাজেশন দেওয়া হয়েছে।
• নমুনা প্রশ্নপত্র ও উত্তরমালা
বইটিতে রয়েছে প্রতি বিষয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্নপত্র ও উত্তরমালা। NAPE প্রদত্ত প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন অনুসরণে প্রণীত নমুনা প্রশ্নপত্রের মাধ্যমে শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে।
• পূর্ণাঙ্গ মডেল টেস্ট
প্রতিটি বিষয়ে বাছাইকৃত প্রশ্নের সমন্বয়ে তৈরি করা হয়েছে ৪ সেট করে মডেল প্রশ্নপত্র। বৃত্তি পরীক্ষার নির্দেশনা ও প্রশ্নকাঠামো অনুসরণেই তৈরি করা হয়েছে এ প্রশ্নপত্র। পরীক্ষা-প্রস্তুতির শেষ পর্যায়ে ঘড়ি ধরে এ মডেল টেস্ট দিয়ে শতভাগ আত্মবিশ্বাসী হয়ে উঠবে শিক্ষার্থীরা।