সর্বশেষ সিলেবাস ও পাঠ্যবই অনুসারে Main Text (English for Today)-এর প্রতিটি Lesson-এর ওপর পর্যাপ্ত Vocabulary, Text-এর উচ্চারণ ও অনুবাদসহ যাবতীয় Exercise-এর উত্তর সংযোজন করা হয়েছে।
Grammar যেহেতু অনুশীলন নির্ভর, তাই সিলেবাসভুক্ত প্রতিটি Grammar আইটেমের আলোচনা শেষে Continuous ও Summative Assessment-এর জন্য রয়েছে পর্যাপ্ত সংখ্যক Exercise ও Exam Preparation |
Model Questionও Supplementary অংশে রয়েছে পরীক্ষায় কমন উপযোগী উল্লেখযোগ্য সংখ্যক Unseen Comprehension, যেগুলো বাছাইয়ের ক্ষেত্রে বিশেষজ্ঞ শিক্ষকমণ্ডলীর পরামর্শের পাশাপাশি বিগত বোর্ড পরীক্ষা ও সেরা কলেজসমূহের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণকে গুরুত্ব দেওয়া হয়েছে।
বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের নির্ভুল সমাধান সংযোজন করা হয়েছে।
মডেল টেস্ট
কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত বিএমটির সিলেবাস, প্রশ্নকাঠামো ও মানবণ্টনের আলোকে বোর্ড পরীক্ষার উপযোগী Summative Assessment ও Continuous Assessment-এর মডেল টেস্ট দেওয়া হয়েছে এ অংশে। এ প্রশ্নপত্রের ওপর ঘরে বসে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা নিজ নিজ প্রস্তুতি যাচাই করতে পারবে।
বোর্ড পরীক্ষার প্রশ্নোত্তর
শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা দিতে বইটির শেষে দেওয়া হয়েছে কারিগরি বোর্ডের বিগত সালের এইচএসসি (বিএমটি) পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর।