বইটির বিবরণ
বইটির বৈশিষ্ট্য:
পাঞ্জেরী বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট বইটি মূলত মডেল প্রশ্নপত্র অনুশীলনের জন্য তৈরি হলেও এখানে রয়েছে স্বতন্ত্র তিনটি অংশ। এগুলো হল -
ক. সাম্প্রতিক বিষয়াবলি,
খ. বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান ও
গ. মডেল টেস্ট।
যে সকল দিক বিবেচনায় বইটি বাজারের অন্যান্য বইয়ের চেয়ে সমৃদ্ধ ও নির্ভরযোগ্য -
>> প্রশ্নের ধরন বুঝতে সর্বশেষ অনুষ্ঠিত ৫০তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নপত্রের নির্ভুল সমাধান।
>> ৫০তম বিসিএস পরীক্ষার প্রশ্নসমূহের সঠিক উত্তরের পক্ষে যৌক্তিক ব্যাখ্যা এবং অস্পষ্ট, বিতর্কিত ও পরিবর্তনশীল তথ্যের ক্ষেত্রে সূত্রসহ Note প্রদান।
>> বাছাইকৃত প্রশ্নের সমন্বয়ে সঠিক কাঠামো অনুসরণ করে ৫০ সেট মডেল প্রশ্নপত্র।
>> প্রতিটি মডেলে যথাযথ অনুপাতে সাম্প্রতিক তথ্যাবলির ওপর প্রশ্ন সংযোজন।
>> স্বতন্ত্র অংশে ‘সাম্প্রতিক বিষয়াবলি’ শিরোনামে সাম্প্রতিক তথ্যসম্ভার।
>> বই প্রকাশের পর থেকে পরীক্ষার পূর্ব পর্যন্ত সাম্প্রতিক তথ্যের জন্য 'সাম্প্রতিক তথ্যাবলি' শিরোনামে ইন্টারনেট লিংক।
>> নিজেকে যাচাইয়ের জন্য মডেলের প্রতিটি পৃষ্ঠার নিচে উত্তরের ছক এবং আলাদা অংশে উত্তরমালা প্রদান।
>> প্রস্তুতির শেষ পর্যায়ে ঘড়ি ধরে পরীক্ষা দেওয়ার জন্য ওএমআর শিটের নমুনা।