অমর একুশে বইমেলা–২০২৬

অমর একুশে বইমেলা–২০২৬

সোহরাওয়ার্দী উদ্যান | স্টল নং: ৭৮৫-৭৮৯

২৬শে ফেব্রুয়ারি - ১৫ই মার্চ, ২০২৬, বেলা ২:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত ও ছুটির দিন বেলা ১১:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত

শুরু হয়েছে বইপ্রেমী বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা–২০২৬’। বইয়ের এই মহোৎসবে বরাবরের মতোই অংশগ্রহণ করছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ‘পাঞ্জেরী পাবলিকেশন্স লি.’। এবারের মেলায় পাঞ্জেরীর স্টলে থাকছে দেশের সেরা লেখকদের সেরা লেখায় ১১৮টি নতুন শিরোনামের এবং বিগত বছরগুলোতে প্রকাশিত প্রায় পাঁচ হাজার বৈচিত্র্যময় বইয়ের বিশাল সম্ভার। পাঞ্জেরীর বইয়ের সুবিশাল এই ভান্ডার থেকে পছন্দের বই সংগ্রহ করতে চলে আসুন অমর একুশে বইমেলার ৭৮৫-৭৮৯ নম্বর স্টলে।