অরিগনের পথে
অরিগনের পথে

অরিগনের পথে

বিষয়:
পাঞ্জেরী সচিত্র কিশোর ক্লাসিক সিরিজ,গোয়েন্দা, অ্যাডভেঞ্চার, রহস্য,অনুবাদ
ISBN:
9789846340280
সংস্করণ:
২০২১
পৃষ্ঠা:
১৫২
মূল্য (MRP):

১২০ টাকা

pbs

বইটির বিবরণ

তেইশ বছরের টগবগে তরুণ ফ্রান্সিস পার্কম্যান। এক সঙ্গীকে নিয়ে সে যাত্রা শুরু করে অরিগনের পথে। সেন্ট লুইস থেকে মিসৌরি নদী পর্যন্ত বিপদজনক এক যাত্রা। শুধু আনন্দ লাভের উদ্দেশে এই যাত্রা নয়, বরং আমেরিকার উপনিবেশবাদ সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভের আশায় দুর্গম পথে অভিযান। কখনাে বুনাে মােষ শিকার, কখনাে বজ্রবৃষ্টিপাতে রাত কাটানাে, আবার কখনাে রেড ইন্ডিয়ানদের গ্রামে অতিথি হওয়া- এ রকম নানা অভিজ্ঞতায় তারা সমৃদ্ধ করে নিজেদের। সত্য ঘটনা অবলম্বনে এ এক অনন্য কাহিনী।

লেখকের পরিচিতি

ফ্রান্সিস পার্কম্যান
ফ্রান্সিস পার্কম্যান

ফ্রান্সিস পার্কম্যান (জন্ম: সেপ্টেম্বর ১৬, ১৮২৩, বোস্টন, ম্যাসাচুসেটস, মার্কিন যুক্তরাষ্ট্র মৃত্যু: ৮ নভেম্বর, ১৮৯৩, জ্যামাইকা প্লেইন, বোস্টন, ম্যাসাচুসেটস, মার্কিন যুক্তরাষ্ট্র) ছিলেন একজন আমেরিকান ইতিহাসবিদ, যিনি দ্য ওরেগন ট্রেইল: স্কেচের লেখক হিসাবে সর্বাধিক পরিচিত। এবং রকি-মাউন্টেন লাইফ এবং উত্তর আমেরিকায় তার সাত-খণ্ডের ফ্রান্স এবং ইংল্যান্ড। এই কাজগুলি এখনও ঐতিহাসিক উত্স এবং সাহিত্য হিসাবে মূল্যবান।

অনুবাদকের পরিচিতি

অনীশ দাস অপু
অনীশ দাস অপু

অনীশ দাস অপু জন্ম ৫ ডিসেম্বর ১৯৬৯। জন্মস্থান বরিশাল, পিতা প্ৰয়াত লক্ষী কান্ত দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স সহ এম, এ করেছেন। ১৯৯৫ সালে । লেখালেখির প্রতি অনীশের ঝোক ছেলেবেলা থেকে । ছাত্রাবস্থায় তিনি দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকাগুলোতে চিত্তাকর্ষক ফিচার, গল্প এবং উপন্যাস অনুবাদ শুরু করেন । হরর এবং থ্রিলারের প্রতি তাঁর ঝোকটা বেশি। তবে সায়েন্স ফিকশন, ক্লাসিক এবং অ্যাডভেঞ্জার উপন্যাসও কম অনুবাদ করেননি। এ পর্যন্ত তাঁর অনুদিত গ্ৰন্থ সংখ্যা ১০০’র বেশি। অনীশ দাস অপু লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি দৈনিক যুগান্তর- এ সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করেছেন । তবে লেখালেখিই তার মূল পেশা এবং নেশা।