তিতুমীর
তিতুমীর

তিতুমীর

বিষয়:
জীবনী,ঐতিহাসিক ব্যক্তিত্ব,পাঞ্জেরী সৃজনশীল বই
ISBN:
9789846340525
সংস্করণ:
২০২৫
পৃষ্ঠা:
২৪
মূল্য (MRP):

১৫০ টাকা

pbs

বইটির বিবরণ

তিতুমীর সম্পর্কে তােমরা জান কি? ইংরেজদের জুলুম আর জবরদস্তির বিরুদ্ধে যে সব বীরেরা মাথা তুলে প্রাণ দিয়েছেন। তিতুমীর তাঁদের একজন। এদেশের কৃষকদের উপর দেশীয় জমিদার ও ইংরেজরা নানা ধরনের অত্যাচার চালাতাে। আর এতে বাধা দেয়ায় তিতুমীর হয়ে উঠলেন তাদের দুশমন। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তিতুমীর তৈরি করলেন বাঁশের কেল্লা। সেই কেল্লা থেকে যুদ্ধ ঘােষণা করলেন। বীরযােদ্ধা তিতুমীর ।

লেখকের পরিচিতি

সৈয়দ নজমুল আবদাল
সৈয়দ নজমুল আবদাল

সৈয়দ নজমুল আবদাল শিশুদের জন্য বেশ কিছু বই লিখেছেন। ৭০ এর দশকের শেষের দিকে, তার সাধারণ বিজ্ঞানের বইগুলি প্রকাশিত হয়েছিল, সময়ের সাথে সাথে তিনি সুপরিচিত হয়ে উঠেছেন। কর্মজীবনের শুরুতে তিনি ইত্তেফাক গ্রুপের বই প্রকাশনা প্রতিষ্ঠান বিবিআই-এ প্রকাশনা কর্মকর্তা হিসেবে কাজ করেন। কিছু কাল সাংবাদিকতা করেছেন সাপ্তাহিক রোববার এবং দৈনিক প্রথম আলো পত্রিকায়। তিনি এক যুগেরও বেশি সময় ধরে ব্র্যাক এডুকেশন প্রোগ্রামে উপকরণ উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। তিনি ইউনিভার্সিটি অফ লিডস এবং নরউইচ, যুক্তরাজ্যের বেল ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে ব্রিটিশ সরকারের অধীনে কারিগরি সহযোগিতা প্রশিক্ষণ ব্যবস্থার সহায়তায় বেশ কয়েকটি কোর্সে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি একটি স্বনামধন্য প্রকাশনা সংস্থায় সম্পাদক হিসেবে কর্মরত আছেন।