বইটির বিবরণ
দাদু গল্প বলেন। গল্পের মাঝে হঠাৎ উঠে আসে কোনো শব্দ। সেই শব্দই আবার নতুন গল্পের দরজা খুলে দেয়। নাতিরা চুপচাপ বসে শোনে, চোখে কৌতূহল, মনেও কল্পনার উচ্ছ্বাস। শব্দ থেকে শব্দ, গল্প থেকে গল্প- সবকিছু যেন এক জাদুর স্রোত। কখনো হেসেখেলে তারা, কখনো চোখ ঝলসানো আলোয় ভেসে যায়। প্রতিটি গল্প শেষ হয় না; তা শুধু শুরু হয়, আরেক গল্পের জন্য, আরেক ভাবের ও বোধের জন্য। দাদুর জাদু- গল্পের ভেতর লুকানো গল্পের জাদু। আমাদের প্রতিটি ঘরে যেন এমন দাদু থাকে- যিনি গল্পের রস দিয়ে নাতি-নাতনির মন ভরে দেন, আর তাদের কৌতূহল উজ্জ্বল করে, কল্পনার পথে ভেসে যেতে শেখান।
লেখকের পরিচিতি

দীপক রায়ের জন্ম ১৩ জুলাই ১৯৭২, ভাঙ্গা, ফরিদপুর। পেশাগত জীবনে তিনি একজন সনদপ্রাপ্ত হিসাবরক্ষক (Chartered Accountant) এবং The Institute of Chartered Accountants of Bangladesh-এর একজন সহযোগী সদস্য (Fellow Member)। কর্মব্যস্ত জীবনে সাহিত্যের পাশাপাশি তিনি The Financial Express-সহ অন্যান্য দৈনিক পত্রিকায় ব্যাবসায়িক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর নিয়মিত প্রবন্ধ লেখেন।
প্রকাশিত গ্রন্থ
উপন্যাস: স্বপ্নের মাধবী, তোমায় ছোঁব, আকাশ ছোঁব না।
কিশোর উপন্যাস: আমি মায়ের কাছে যাবো
কবিতা: প্রেমপদ্ম
শিশুতোষ গল্প: ভূত-ভূতুম, নীতিনের গল্প শিক্ষা
ছোটোগল্প:
সপ্তক
তিনি একটি সুস্থ ও সুন্দর জীবন, সমাজ ও দেশের স্বপ্ন দেখেন। স্বপ্নে বিভোর এ মানুষটির প্রত্যাশা 'আমরা যেন মানুষ হই!'