পরিবন্ধু
পরিবন্ধু

পরিবন্ধু

বিষয়:
শিশুদের গল্প
ISBN:
N/A
সংস্করণ:
২০২৬
পৃষ্ঠা:
২০
মূল্য (MRP):

১৪০ টাকা

pbs

বইটির বিবরণ

ময়নার গায়ে কী সুন্দর একটা নীল জামা! এই জামা সে কোথায় পেল? নিজেকে দেখে অবাক হয়। মাথাভরতি চুল। এত বড়ো কীভাবে হলো তার চুল? সেইসঙ্গে সে পেল ছোট্ট মিষ্টি একটা পরিকে। যে তার বন্ধু হয়ে মেঘে মেঘে ভেসে বেড়ানো শেখায়। মেঘকে হাওয়াই মিঠাই বানিয়ে খাওয়ায়। চকলেটের ঝোলা থেকে বের করে দেয় নানা রকমের চকলেট। আর গল্পের ঝুড়ি থেকে কী বের করে?
চলো, পরি আর ময়নার সঙ্গী হয়ে আমরাও তাদের গল্পের ঝুড়ির শ্রোতা হয়ে যাই...

লেখকের পরিচিতি

জোহরা শিউলী
জোহরা শিউলী

ব্রহ্মপুত্র পারের শহর ময়মনসিংহে বেড়ে ওঠা জোহরা শিউলীর। অষ্টম শ্রেণি থেকে নিয়মিত লিখে আসছেন দেশের জাতীয় দৈনিক এবং ম্যাগাজিনগুলোতে। সাংবাদিকতার অমোঘ টানে পড়াশোনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়া। দীর্ঘদিন কাজ করেছেন দৈনিক প্রথম আলো ও সমকালে। সহজ ভাষায় লিখতে পছন্দ করেন। দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোতে নিয়মিত ছাপা হয় তাঁর লেখা শিশুতোষ গল্প। শিশুদের জন্য লেখা পরিবন্ধু তাঁর নবম বই।