কবিতা সংগ্রহ ১
কবিতা সংগ্রহ ১

কবিতা সংগ্রহ ১

বিষয়:
কবিতা
ISBN:
9789849891420
সংস্করণ:
২০২৪
পৃষ্ঠা:
২৪৮
মূল্য (MRP):

৫৬০ টাকা

pbs

বইটির বিবরণ

শামীম আজাদ বাংলাদেশের অন্যতম অগ্রজ কবি। সে হিসেবে তাঁর কাব্যশৈলী, চিন্তা ও দর্শন নিজের দশক ও সময়ের মধ্যে আবদ্ধ। থাকার কথা, কিন্তু তিনি বারবার বাঁক বদল করেছেন। কবি হিসেবে তাঁর বৈশ্বিক অবস্থান-অভিজ্ঞতা, নিরন্তর নতুন হওয়ার আগ্রহ ও সক্ষমতা তাঁকে এ সময়েও প্রাসঙ্গিক করে রেখেছে। তাঁর কাব্যভাষা সমসাময়িক যেকোনো নিরীক্ষাধর্মী ও সদা পরিশ্রমী তরুণ কবির সাথে পাল্লা দেয়। তাঁর কবিতা অনন্য। এ যাবৎ প্রকাশিত তাঁর দশখানা কাব্যগ্রন্থের কবিতার সমষ্টি এই কবিতাসংগ্রহ। এ গ্রন্থস্থিত কবিতাগুলো নতুন পাঠককে 'শামীম আজাদীয় ভাষা'র প্রতি করবে কৌতূহলী এবং নিয়মিত পাঠককুল পাবেন সংগ্রহে রাখার মতো। একখানা কাব্য সংকলন।

লেখকের পরিচিতি

শামীম আজাদ
শামীম আজাদ

শামীম আজাদ বিলেতে বাংলা ভাষার অন্যতম প্রধান কবি হিসেবে পরিচিত। তিনি একাধারে কবি, লেখক, স্টোরিটেলার ও ক্রিয়েটিভ রাইটিংয়ের প্রশিক্ষক। কবিতা, উপন্যাস, ছোটোগল্প, প্রবন্ধ, নাটক, অনুবাদ, শিশুতোষ গ্রন্থ ও সম্পাদনা গ্রন্থ মিলিয়ে তাঁর বইয়ের সংখ্যা প্রায় চল্লিশ। এর মধ্যে হে যুবক তোমার ভবিষ্যৎ, মধ্যবিত্ত বদলে যাচ্ছে, দুই রমণীর মধ্য সময়, ওম, রাণীর দেশে রঙিন বেশে, বংশবীজ, পকেটভরা পাপড়ি, শামীম আজাদ এর ১০০ প্রেম অপ্রেমের কবিতা, বুথী দ্য বার্গেন্ডী চিতা, আ ভক্সাল কোরাস ও কইন্যা কিচ্ছা বহুল আদৃত। আমেরিকার বিখ্যাত সাময়িকী 'দ্য নিউইয়র্কার'-এ তাঁর কবিতার অনুবাদ প্রকাশিত হয়েছে। ২০০৭ সাল থেকে শুরু করে আজও বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অমর করে রাখার জন্য হয়ে উঠেছে এক অনন্য কর্মসূচি। কবি শামীম আজাদের উল্লেখযোগ্য সম্মাননা ও অর্জনের মধ্যে রয়েছে: বাংলাদেশে বিচিত্রা অ্যাওয়ার্ড ফর ফ্যাশন জার্নালিজম, বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কার ও নেত্রকোণার জলসিঁড়ি পাঠাগারের 'কাব্যব্রতী' সম্মাননা উল্লেখযোগ্য। আর বিলেতে সিভিক অ্যাওয়ার্ড, বাংলাদেশি হুজ হু অ্যাওয়ার্ড, এথেন্সের 'আ পোয়েটস' আগোরার আবাসিক কবির সম্মাননা ও ইংল্যান্ডের ন্যাশনাল লটারি অ্যাওয়ার্ড উল্লেখযোগ্য।

You May Also Like

সহজিয়া রামায়ণ

সহজিয়া রামায়ণ

১,২০০ টাকা
ইতি অপু

ইতি অপু

২০০ টাকা