তেল রহস্য
তেল রহস্য

তেল রহস্য

বিষয়:
শিশুদের গল্প,গোয়েন্দা, অ্যাডভেঞ্চার, রহস্য,শিশুদের সচিত্র বই,পাঞ্জেরী সৃজনশীল বই
ISBN:
9789846341669
সংস্করণ:
২০২৪
পৃষ্ঠা:
৩২
মূল্য (MRP):

১০০ টাকা

pbs

বইটির বিবরণ

মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়ে আসেন কোটিপতি ব্যবসায়ী নাবিল চৌধুরী। পরপর তিনটি তেলের জাহাজ ডুবে যায় তাঁর। অথচ ব্যবসার কোন ক্ষতিই যেন হয় না বরং দিন দিন উন্নতি হতে থাকে। বাবার কাজকর্ম দেখে সন্দেহ হয় তিলােত্তমার। সাহায্য চেয়ে বসে গােয়েন্দা হ্যাটম্যান জুনিয়রের কাছে। জুনিয়র কি পারবে এই রহস্যের শেষ প্রান্তে পৌছাতে?

লেখকের পরিচিতি

রহমান শেলী
রহমান শেলী

লিখেন সহজ ও সাবলীল ভাষায়। লেখালেখি শুরু কবিতা দিয়ে। প্রথম কবিতা লিখেন ১৯৯২ সালে। কবিতা প্রথম লিখলেও তার প্রথম বই প্রকাশিত হয় উপন্যাস। প্রকাশিত সাল ২০০২। নাম অবন্তীর নীল শাড়ী। নাম শুনেই বুঝা যাচ্ছে, এটি একটি রোমান্টিক বই। তারপর কবিতার বই, কবিতায় কথা। এরপর এক এক করে সাহিত্যের বিভিন্ন জায়গা পদার্পণ। রোমান্টিক উপন্যাস থেকে শুরু করে ক্রাইম ফিকসন, ডিটেকটিভ, সাইন্স ফিকসন, ভূত, কিশোর মুক্তিযুদ্ধ ও সমসাময়িক বিষয় নিয়ে উপন্যাস লিখেছেন। তার প্রকাশিত বইয়ের সখ্যা ২৯ টি। চাকুরী করছেন পুলিশ বিভাগে। ২৫তম বিসিএস দিয়ে এএসপি হিসেবে জয়েন করেন। বর্তমানে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। পেশাগত জীবনের বাস্তবচিত্র কলমে অংকন করেন শব্দের পর শব্দের শৈলীতে। লেখক নাম 'রহমাম শেলী' হলেও সনদে নাম 'মোহাম্মদ মিজানুর রহমান'।